,

ইডেন কলেজের পাঁচ ছাত্রী রিমান্ডে

photo-1469551528নিউজ ডেস্ক : ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ইডেন মহিলা কলেজের পাঁচ ছাত্রীকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) শওকত আকবর আসামিদের আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আটক পাঁচ শিক্ষার্থী শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের সংগঠনের সঙ্গে কে বা কারা জড়িত, তাঁদের আর্থিক জোগানদাতা কে বা কারা, তাঁদের পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম সত্যপদ সিকদার এ রিমান্ড মঞ্জুর করেন।

পাঁচ ছাত্রী হলেন- রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের সাদিয়া আফরিন ওরফে সীমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের মোসা. উম্মে ছালমা ঝুমা, ইসলামিক শিক্ষার দ্বিতীয় বর্ষের ফৌজি আক্তার, নাসরিন সুলতানা ও মাকসুদা খাতুন।

গত রোববার দিবাগত রাতে কলেজ কর্তৃপক্ষ ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালিয়ে প্রথমে দুই ছাত্রীকে আটক করে।

পরে আরো তিনজনকে আটক করা হয়। তবে তাঁরা কেউই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি করেন। এ সময় তাঁদের কাছ থেকে কিছু জিহাদি বই জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা