,

আতংকে ঝিনাইদহের দুই পুরোহিতের দেশ ত্যাগ

s5ঝিনাইদহ প্রতিনিধি : নিরাপত্তার অজুহাতে ঝিনাইদহের দুই পুরোহিত দেশ ত্যাগ করেছেন। তারা হলেন শৈলকুপার মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত সোনা সাধু এবং রামগোপাল মন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী।

ঝিনাইদহে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী এবং সেবায়েত শ্যামানন্দ দাস খুনের পর বিভিন্ন মন্দিরে নিরাপত্তা বাড়ানো হলেও আতংক তাদের পিছু ছাড়ছে না। তারপর ঝিনাইদহের সোনালী পাড়ায় একটি ভাড়া মেসে গুলশাল হত্যাকাণ্ডের অন্যতম নায়ক জঙ্গি নিবরাস ওরফে সাঈদ ও তার খালাতো ভাই পরিচয়দানকারী কিশোরগঞ্জের শোলাকিয়ায় নিহত জঙ্গি আবিরসহ ৭ জঙ্গি অবস্থান নেওয়ার কথা প্রচার হওয়ার পর থেকে হিন্দু সম্প্রদায়ের পুরোহিত-সেবায়েতদের মধ্যে আতংক বিরাজ করছিল। এরপর থেকে পূজা অর্চনার জন্য মন্দিরে যেতে ভয় পাচ্ছেন তারা।

এ ঘটনায় রামগোপাল মন্দিরের সভাপতি কালাচান সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই হত্যাকাণ্ডের পর তাদের মন্দিরের পুরোহিত অন্য একজনকে দায়িত্ব দিয়ে ভারত চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ফিরতে পারেন বলে জানিয়ে গেছেন। অন্যদিকে মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত প্রতাপ চন্দ্র সাহা জানান, পুলিশের পক্ষ থেকে পুরোহিত স্বপন চক্রবর্তীকে সতর্ক থাকার কথা বলতেই তিনি আতংকে দেশত্যাগ করেন। দেশের অবস্থা ভাল হলে ফিরবেন বলে জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরতলির হামদহ সোনালী পাড়ার মেস মালিক সাবেক সেনা সার্জেন্ট কাউসার আলী ও জঙ্গিদের কথিত আশ্রয়দাতা রোকনুজ্জামান রোকনকে পুলিশ আইনের ৩৪ ধারায় সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এর আগে ঝিনাইদহের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতারের কথা অস্বীকার করে আসছিলেন। এমনকি ঝিনাইদহে কোন জঙ্গির আস্তানা নেই বলে তৎকালীন পুলিশ সুপার আলতাফ হোসেন জোর দাবি করে আসছিলেন। সব ঘটনায় জামায়াত-শিবিরের কারসাজি বলে তিনি ওই সময় উল্লেখ করেন। কিন্তু মেস মালিক ও ইমাম রোকনুজ্জামানকে র‌্যাব ফেরৎ দেওয়ায় ঘটনার নতুন মোড় নিয়েছে। ঘটনাটি জানাজানি হলে মানুষের মাঝে নানা কৌতুহল দেখা দিয়েছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা