,

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মিম

s6বিনোদন প্রতিবেদক : পাহাড় চাপা থেকে প্রাণে বাঁচলেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। জানা গেছে শুটিংয়ের জন্য মিম এখন নেপালে। সঙ্গে আছেন বাপ্পি। সেখানে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন পরিচালিত `আমি তোমার হতে চাই` ছবির শুটিং করছিলেন। চলচ্চিত্রটির তিনটি গানের দৃশ্যধারণের জন্য দেশটির কাঠমান্ডুতে রয়েছে পুরো টিম। সেখানেই মঙ্গলবার ঘটে গেল এক বিপত্তি। পাহাড় চাপা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মিমসহ আরও অনেকে।

ঘটনার বর্ণনা পাওয়া গেছে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া মিমের ফেসবুক স্ট্যাটাসে।

নেপালের রাস্তা দিয়ে চলার পথে হঠাৎ করেই তার গাড়ির সামনে পাহাড়ের ধস নামে।

মিম স্ট্যাটাসে লিখেছেন, ”আজকে অল্পের জন্য বেঁচে গিয়েছি। কাটমান্ডু থেকে পোখরা যাবার সময় হঠাৎ করেই আমাদের গাড়ির সামনে পাহড়ি ধসে পড়া শুরু করল। ভয়ে মরেই যাচ্ছিলাম আর ভাবছিলাম আমাদের গায়ের উপর এসে পড়বে! আর এই প্রথম এরকমটা দেখতে পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। এখনো হাত-পা কাঁপছে।”

`আমি তোমার হতে চাই` ছবিতে মিমের নায়ক বাপ্পি। এটি এ জুটির তৃতীয় ছবি। চলতি বছরই ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে