,

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান : এবার ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

24006-untitled-2আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ‘ব্যর্থ গণঅভ্যুত্থান’ প্রচেষ্টায় সন্দেহভাজন হোতাদের বিরুদ্ধে তদন্তের কথা বলে চলমান ধরপাকড়ের অংশ হিসেবে এবার ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। আর এরদোয়ান সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। দশ দিন আগের ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কে বেশ কিছু সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হলেও ব্যক্তিগতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়ার ঘটনা এই প্রথম।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হাজার হাজার সেনা, পুলিশ, বিচারক, প্রসিকিউটর ও সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করেছে তুরস্ক সরকার। তবে সোমবার প্রথমবারের মতো সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে এ গ্রেফতারি পরোয়ানাকে ‘অন্যায্য’ বলে উল্লেখ করেছেন রিপোর্টার্স উইদাউট বর্ডারের তুরস্ক প্রতিনিধি এরোল অনদেরোগলু। তিনি বলেন, ‘অভ্যুত্থান প্রচেষ্টায় যে গুলেন নেটওয়ার্ককে সন্দেহ করা হচ্ছে, তাদের সঙ্গে সাংবাদিকের সংযোগ রয়েছে কিনা কিংবা ওই পদ্ধতিতে সাংবাদিকরা অভুত্থান প্রচেষ্টা চালাতে পারেন কিনা তা খুঁজে বের করা অসম্ভব’।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সাংবাদিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছেন নাজলি ইলিসাক। তিন বছর আগে দুর্নীতির দায়ে অভিযুক্ত মন্ত্রীদের সমালোচনা করার জন্য তাকে ‘সাবাহ’ নামে একটি সরকারসমর্থক সংবাদপত্র থেকে বরখাস্ত করা হয়েছিল।

তুরস্কের সরকার ব্যাপারটি নিয়ে কোনও প্রকাশ্য মন্তব্য করে নি। তবে অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকেই প্রেসিডেন্ট এরদোয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তার ভাষায় ‘ভাইরাস’ মুক্ত করার জন্য শুদ্ধি অভিযান চালাচ্ছেন। ওই অভ্যুত্থানের পর তুরস্কে মৃত্যুদন্ড ফিরিয়ে আনার সম্ভাবনার কথা বলেছেন প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ানসহ সরকারের অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তি।

তবে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান জাঁ-ক্লদ জাঙ্কার সতর্ক করে দিয়েছেন যে এমনটা করা হলে তুরস্কের ইইউ সদস্য হবার আলোচনা স্থগিত করে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা