,

অলিম্পিকের আগেই ডোপ কেলেংকারিতে টালমাটাল ভারত

indiaস্পোর্টস ডেস্ক : কয়েকদিনের মধ্যেই পর্দা উঠতে যাচ্ছে রিও অলিম্পিকের। তবে এর আগেই ডোপ কেলেংকারিতে টালমাটাল ভারত শিবির।

কুস্তিগীর নরসিংহ যাদবের পর ডোপ টেস্টে ব্যর্থ হলেন শটপাটার ইন্দরজিৎ সিংহ।

গত শুক্রবার নেয়া ইন্দরজিতের মূত্র নমুনাতে নিষিদ্ধ উপাদান পেয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)।

অবশ্য নিজেকে প্রমাণের জন্য আরেকটি সুযোগ পাবেন ইন্দরজিৎ। নিয়মানুযায়ী তার প্রথম নমুনার সঙ্গে আরেকটি মূত্র নমুনা নিয়ে রেখেছে নাডা।

সাত দিনের মধ্যে ইন্দরজিতের ‘বি’ নমুনাও পরীক্ষা করা হবে। তবে সেখানেও যদি নিষিদ্ধ উপাদান পাওয়া যায় তাহলে সবোর্চ্চ চার বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়বেন তিনি।

তবে ফলাফল প্রত্যাখান করে ইন্দরজিৎ জানান, জাতীয় ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খোলাতেই তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে ইন্দরজিতের নমুনাতে নিষিদ্ধ অ্যান্ড্রোস্টেরন ও এটিওকোলেনোলোন পাওয়া গেছে।

২০১৪ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জিতেছিলেন ইন্দরজিৎ।

এর আগে ফ্রি স্টাইল কুস্তিগীর নরসিংহ যাদব ডোপের দায়ে নিষিদ্ধ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে