,

জঙ্গি ইস্যু সরকারই জিইয়ে রাখছে : নজরুল

nazrul-islam-khanনিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করার লক্ষ্যে একসাথে কাজ করার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রস্তাব দিলেও সরকার তাতে আগ্রহী না। কারণ হলো- জঙ্গি ইস্যুকে জিইয়ে রাখতে হবে, যাতে করে জনগণ অন্যান্য ইস্যুগুলোর কথা ভুলে যায়।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ড্যাব’র উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার কায়েম করার জন্য লড়াই করছি। এই লড়াইকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকার একটার পর একটা নতুন নতুন ইস্যু সৃষ্টি করছে। একটা ইস্যুর নিচে আরেক ইস্যুকে চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এসময় ড্যাবসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমানের সাজার বিষয়ে নজরুল ইসলাম বলেন, তারেক রহমানকে অন্যায়ভাবে অভিযুক্ত করে মামলার নামে সাজা দেয়া হয়েছে। এটা অবিচার।

এসময় সংগঠনের সহ-সভাপতি রফিকুল কবির লাভুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাব’র অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ডা. মোস্তাক রহিম স্বপন, আবদুল মান্নান মিয়া, সিরাজউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে