,

দ্বিগুন হচ্ছে বিচারপতিদের বেতন-ভাতা

download-66নিজস্ব প্রতিবেদক : বিচারপতিদের বেতন-ভাতা দ্বিগুণ বৃদ্ধি সংক্রান্ত সুপ্রিম কোর্ট জাজেজ রিমুনারেশন অ্যান্ড প্রিভিলিজেস বিল-২০১৬ বিল পাস হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের একাদশ অধিবেশনের বৈঠকে বিলটি পাস হয়। বিলটি পাস করার প্রস্তাব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
একই দিন বাংলাদেশ চা বোর্ড কর্তৃপক্ষ গঠন সংক্রান্ত চা আইন বিল ২০১৬-ও পাস হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ বিলটি পাসের প্রস্তাব করেন। এরআগে, বিলটির ওপর আনীত বাছাই কমিটিতে প্রেরণ, জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাবসমূহ কণ্ঠভোটে সংসদে নাকচ হয়ে যায়।
জাজেজ রিম্যুনারশেনে বিলে প্রধান বিচারপতি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বছরে একবার মূল বেতনের শতকরা ২০ ভাগ অর্থ বাংলা নববর্ষ ভাতা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আদালতের রায়ে টি বোর্ড অর্ডিন্যান্স বাতিল হয়ে যাওয়ায় চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য বাংলাদেশ চা বোর্ড কর্তৃপক্ষ গঠন সংক্রান্ত চা আইন বিলটি পাস করে সংসদ।
বিলে প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ১০ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৭ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১২ হাজার টাকা, ডমেস্টিক এইট ভাতা ১ হাজার ৬২৫ টাকা থেকে বৃদ্ধি করে ৫ হাজার টাকা, কার এলাউন্স ১৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২৫ হাজার টাকা, অফিসিয়াল গাড়ি সরবরাহের পূর্ব পর্যন্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে সেক্ষেত্রে ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
আপিল বিভাগের বিচারপতিদের বেতন ৫৩ হাজার ১শ’ টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৮ হাজার টাকা, ডমেস্টিক এইট ভাতা ১ হাজার ৪৬৫ টাকা থেকে বৃদ্ধি করে ৪ হাজার ৫শ’ টাকা, রেসিডেন্স এলাউন্স ২৬ হাজার ৬শ টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার ৬শ’ টাকা, কার এলাউন্স ১৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২৫ হাজার টাকা, অফিসিয়াল গাড়ি সরবরাহের পূর্ব পর্যন্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে সেক্ষেত্রে ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বেতন ৪৯ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৯৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫ হাজার টাকা, ডমেস্টিক এইট ভাতা ১ হাজার ৩শ’ টাকা থেকে বৃদ্ধি করে ৪ হাজার টাকা, রেসিডেন্স এলাউন্স ২৬ হাজার ৬শ’ টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার ৬শ’ টাকা, কার এলাউন্স ১৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২৫ হাজার টাকা, অফিসিয়াল গাড়ি সরবরাহের পূর্ব পর্যন্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে সেক্ষেত্রে ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকগণের বেতন ভাতাদি সুপ্রিম কোর্ট জাজেজ (রিম্যুনারেশন এন্ড প্রিবিলেজস) অর্ডিন্যান্স ১৯৭৮ দ্বারা নির্ধারিত হয়ে থাকে।
বর্তমানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফিতি এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটসহ সরকারি কর্মচারিদের জন্য ৮ম জাতীয় বেতন স্কেল ঘোষণা করার কারণে বাংলাদেশের প্রধান বিচারপতি, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারকগণের জন্য সময়োপযোগী বেতন-ভতাদি নির্ধারণ করা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে