,

সংসদে ক্ষমা চাইলেন ইনু

 

নিজস্ব প্রতিবেদক : টিআর-কাবিখা নিয়ে সংসদ সদস্যদের ‘চোর’ আখ্যায়িত করে দেওয়া বক্তব্যের জেরে জাতীয় সংসদ সদস্যদের সমালোচনার মুখে ক্ষমা চাইলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

INU_021469460366
সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা তাকে ক্ষমা চাইতে বলেন। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যদের ক্ষোভের মুখে তথ্যমন্ত্রী বলেন, ‘আমার যে বক্তব্য তা ছিল অনভিপ্রেত। সংসদ সদস্যরা যে বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আমি দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা চাচ্ছি।’

প্রথমে সংসদ সদস্যদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী তার বক্তব্যের ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে ক্ষমা না চাওয়ায় সংসদ সদস্যরা হৈ চৈ শুরু করেন। বিশেষ করে জাতীয় পার্টির আবু হোসেন বাবলা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দুঃখ প্রকাশ করলে হবে না, তথ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নইলে আমরা শান্ত হব না।’

এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে কথা বলেছেন, মন্ত্রী তার ব্যাখ্যা দিয়েছেন। এরপর আপনারা আর কী ব্যাখ্যা দাবি করেন?’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা