,

‘দিশেহারা’ ববি (ভিডিও)

news-image

 

বিনোদন ডেস্ক : দিশেহারা হয়ে গেছেন চিত্রনায়িকা ববি হক। তবে বাস্তবে নয়, সিনেমার একটি গানের দৃশ্যে এমনটা দেখা যায়। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’ সিনেমার ‘দিশেহারা অন্তর’ শিরোনামের একটি গান। এতেই এমন দৃশ্য দেখা যায়।
প্রকাশিত গানে দেখা যায়, ছিমছাম গোছালো একটি ঘর। গাউন পরিহিত ববি দাঁড়িয়ে। তাকে বেশ আবেদনময়ী লাগছে। এ ঘরেই রয়েছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন। অনেকটা মাতাল কণ্ঠে মিলনকে তার কাছে আহ্ববান করেন ববি। এভাবেই রোমান্টিক কিছু মুহূর্ত দেখা যায় গানে।

 

Screensjpg1469527624

সিনেমার গল্পে দেখা যাবে, গডফাদারের দলে কাজ করেন মিলন। একপর্যায়ে অন্যদের খুন করে নিজেই গডফাদার বনে যান তিনি। এরপর ঘটনাক্রমে রহস্যজনকভাবে খুন হন তিনি। তারপর ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন মিলনের ভাই বাপ্পি।

ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও মুক্তি পায়নি সিনেমাটি। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। এতে ববি-মিলন ছাড়াও আরো অভিনয় করেছেন বাপ্পি, ড্যানি সিডাক।

২০১৪ সালের জানুয়ারিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। বেশ আগেই সিনেমাটির শুটিং শেষ হলেও চলতি বছর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। প্রথমে সিনেমাটির নাম ‘ওয়ান ওয়ে’ রাখা হলেও তা পাল্টে রাখা হয়েছে ‘এক রাস্তা’। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে