,

এক বছর ধরে নিখোঁজ ছিলো আহত জঙ্গি হাসান

hasan-550x386ডেস্ক রিপোর্ট : রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানকালে আহত অবস্থায় আটক হাসানের প্রকৃত নাম রাকিবুল হাসান ওরফে রিগ্যান। তাঁর বাড়ি বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন জামিলনগরে। তিনি এক বছর ধরে নিখোঁজ ছিলেন। রাকিবুল হাসান ওরফে রিগ্যানের বাবা রেজাউল করিম মারা গেছেন। তাঁর মা রোকেয়া আক্তার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স। তাঁর এক বোন আছে।
হাসানের মা জানিয়েছেন তারছেলে ২০১৩ সালে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে। সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করেছে ২০১৫ সালে। এরপর মেডিকেল কলেজে ভর্তির জন্য বগুড়া শহরে রেটিনা কোচিং সেন্টারে তাঁকে ভর্তি করা হয়। মায়ের দাবি, ছেলের সঙ্গে গত এক বছর ধরে কোনো যোগাযোগ নেই তাঁর। গত বছরের জুলাইয়ে ছেলে নিখোঁজ হয় দাবি করে মা জানান, বগুড়া সদর থানায় তখনই তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
প্রতিবেশী রেজা ও শাহাদাত হোসেন নামের দুজন বলেন, তাঁরা এই ছেলেকে বছরখানেক ধরে দেখেননি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, রাকিবুল হাসান ওরফে রিগ্যানের মাকে জিজ্ঞাসাবাদ করতে দুপুরের দিকে থানায় নেওয়া হয়েছিল। ছেলের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং ভবনের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, এতে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল পাঁচটা ৫১ মিনিট থেকে ছয়টা ৫১ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন জায়গায় চলা অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ জাহাজ বিল্ডিং নামের ওই ছয়তলা বাড়িতে যায়। তিনতলা পর্যন্ত ওঠার পর ওপর থেকে দুজন ‘আল্লাহু আকবর’ বলে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বিস্ফোরকদ্রব্য ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে হাসান নামের একজন গুলিবিদ্ধ হন। পুলিশের দাবি, হাসান একজন ‘জঙ্গি’। তাঁকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রথম আলো

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে