বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ কোটি ডলারে বিক্রি হলো ইয়াহু

88066039_88066038-550x309প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু বিক্রি হয়ে গেছে। ৫০০ কোটি ডলারে ইয়াহুকে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রেরই টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভ্যারাইজন কমিউনিকেশনস।
ইয়াহুকে কেনার বিষয়টি নিশ্চিত করে ভ্যারাইজনের প্রধান নির্বাহী লাওয়েল ম্যাকঅ্যাডাম বলেন, মুঠোফোনভিত্তিক বৈশ্বিক গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্য থেকেই ইয়াহুকে কেনা হয়েছে।
অনলাইনে ইয়াহু ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১ কোটিরও বেশি। গত বছর ভ্যারাইজনের ৪৪০ কোটি ডলারে কেনা আরেক প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান এওএলের সঙ্গে একীভূত হবে ইয়াহু।
ইয়াহুর প্রধান নির্বাহী মেরিসা মায়ার বলেন, ইয়াহু এমন একটি প্রতিষ্ঠান, যা সারা বিশ্বকে বদলে দিয়েছে। ভ্যারাইজন এবং এওএলের সঙ্গে মিলে ইয়াহুর সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বেশ কিছুদিন ধরে ধুঁকছিল একসময়ের ইন্টারনেটের বড় প্রতিষ্ঠান ইয়াহু। ইয়াহুর বিনিয়োগকারীরা চাইছিলেন প্রতিষ্ঠানটিকে বিক্রি করে দিতে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়াহুকে বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এরপর থেকেই চলছিল ক্রেতার খোঁজ।
ইয়াহুর ইন্টারনেট ব্যবসা ভ্যারাইজনের কাছে বিক্রি হলেও এর পেটেন্টগুলো আলাদাভাবে বিক্রি হবে। এছাড়া আলিবাবা গ্রুপ ও ইয়াহু জাপানের শেয়ার আলাদা থাকবে।
ইয়াহু বিক্রির সিদ্ধান্ত পাকাপোক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন মেরিসা মায়ার। বর্তমানে ইয়াহুর কর্মীসংখ্যা ৮ হাজার ৮০০।-আরটিএনএন

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব