,

হিলারিই হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট: বার্নি স্যান্ডার্স

488অান্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে যাতে হিলারি ক্লিনটন প্রবেশ করতে পারেন সেজন্য ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন দলের মনোনয়ন পেতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করা বার্নি স্যান্ডার্স।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে সোমবার তিন মিনিটের বক্তৃতায় ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স আরও বলেন, অবশ্যই হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন।

এর আগে, হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারলেও হঠাৎ করে পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌঁড় থেকে নিজের নাম প্রত্যাখ্যান করে নেন স্যান্ডার্স। একই সঙ্গে তিনি হিলারির সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

ডেমোক্রেটিক পার্টির সম্মেলন শেষ হচ্ছে বৃহস্পতিবার। ওই দিন সন্ধ্যায় পার্টির প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনকে মনোনয়ন দেওয়া অনেকটা নিশ্চিত।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা