,

বিয়ে কোনো সমস্যা নয় : কারিনা

kareena বিনোদন ডেস্ক : কারিনার মা হওয়ার সংবাদে পতৌদি ঘরে সুখবর ছড়িয়েছে। সঙ্গে কারিনার ক্যারিয়ার ছেড়ে দেওয়া নিয়েও গুঞ্জন উঠেছিল। কারিনা নিজেই সে গুঞ্জন উড়িয়ে দিলেন। ক্যারিয়ারে বিয়েকে কোনো সমস্যা হিসেবেই দেখছেন না তিনি।

সম্প্রতি কারিনার মা হওয়ার পরে গুজব ওঠে যে তিনি অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু কারিনা সাফ জানিয়ে দিলেন, বিয়ে ক্যারিয়ারে কোনো সমস্যা ডেকে আনবে না। ক্যারিয়ার ও বিয়ে দুটোই তিনি সমানতালে চালিয়ে নিতে পারেন। এর আগে সাইফ আলী খানের সঙ্গে বিয়ের সময়ও এমন গুঞ্জন উঠেছিল।

কারিনা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আমি বিয়ে করি, তখন অনেকেই বলেছিলেন আমার ক্যারিয়ার শেষ। কিন্তু আমি বলিউডের একমাত্র তারকা, যাঁর ক্যারিয়ার ও বিয়ে ঠিকঠাকভাবেই চলছে।’

কারিনা একটি ছবিতে কাজ করার কথা দিয়েছিলেন। সেই ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত আছেন। আগামী মাস থেকে ‘ভির দ্য ওয়েডিং’ ছবির কাজ শুরু করার জন্যও তিনি প্রস্তুত।

অভিনয় চালিয়ে যাওয়ার ব্যাপারে স্বামী সাইফের সিদ্ধান্ত নিয়ে কারিনা বলেন, সাইফ আর তিনি মুদ্রার এপিঠ-ওপিঠ। সাইফ তাঁর ক্যারিয়ার ছেড়ে দিতে একদম নিষেধ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা