,

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসলাইন অপসারণ

Gas-Disconnected-Brahmanbar20160726142719ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০০ ফুট অবৈধ গ্যাসলাইন অপসারণ করেছেন। এ সময় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টার অভিযোগে আজাদ মিয়া (২৬) নামে এক গ্রাহককে এক হাজার জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মালিহাতা গ্রামে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মুসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার মালিহাতা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ২০০ ফুট অবৈধ গ্যাসলাইন অপসারণ করা হয়েছে।

এছাড়া আজাদ মিয়া নামে এক গ্রাহককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা