,

কল্যাণপুরে নিহত ৮ জনের পরিচয় মিলেছে

8-jon_136229রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত ৯ জনের মধ্যে আটজনের পরিচয় মিলেছে।
অভিযানে সময় রাত সাড়ে ১২টার দিকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেই যুবকই এই আটজনের পরিচয় জানিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র।

নিহতরা হলেন: রবিন, অভি, আতিক, সোহান, ইমরান, তাপস, ইকবাল ও সাব্বির। তবে গুলিবিদ্ধ যুবক অপর আর একজনের পরিচয় দিতে পারেননি।

পুলিশের আইজি এ কে এম শহীদুল হক আজ মঙ্গলবার সকাল ৮টায় সাংবাদিকদের জানান, হাসান (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রাত সাড়ে ১২টার দিকে অভিযানের সময় রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং এর চারতলা থেকে দুই যুবক লাফিয়ে পড়ে। পরে পুলিশের গুলিতে তিনি আহত হন।

ঢামেক ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের মাথায় ও পায়ে গুলি লেগেছে।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসার পাঁচতলায় মঙ্গলবার ভোররাতে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় ৯ জন জঙ্গি সদস্য নিহত হয়েছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ও ককটেল নিক্ষেপ করে।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা