,

নবীনগরে সংখ্যালুঘু পরিবারের ঘর ভেঙ্গে নিয়ে গেছে

gar-1নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামের অসহায় সংখ্যালুঘু এক পরিবারের বসত ঘর ভেঙ্গে নিয়ে গেছে এক প্রভাবশালী ব্যাক্তি । শ্রীঘর গ্রামের মৃত রাখাল দেব এর ছেলে দিলীপ দেব এর একমাত্র বসত ঘরটি ভেঙ্গে নিয়ে গেছে একই গ্রামের প্রভাবশালী মো: বাহার উদ্দিন সরকার।সোমবার(২৫/০৭)বিকেলে এ ঘটনা ঘটে ।

সূত্র জানায় কিছু দিন আগে এই ঘরটিতে নেশার আস্তানা হিসেবে ব্যাবহার করতে না দেওয়ায় ঘরটি ভেঙ্গে নেওয়া হয়েছে এবং ঘরটিকে নতুন করে তুলে নেশার আস্তানা হিসেবে ব্যাবহার করবে বলে সূত্রটি জানায় । দিলীপ দেব এর মা মকুল রানী দেব(৭০) এর বলেন,আমার বড় ছেলে দিলীপ,মেজ ছেলে প্রদীপ,ছোট ছেলে সমির,আমরা খুবই অসহায়,গরিব মানুষ আমার বড় ছেলে ভারতে চলে যাওয়ায় তার এই ঘরটিতে আমি থাকতাম আজ দপুরে এই ঘরটি যখন বাহার উদ্দিন ভেঙ্গে নিয়ে যায় আমি তাদের নিষেধ করি না ভাঙ্গার জন্য, ঘরটি যদি ভাইঙ্গা নিয়ে যাও তাহলে আমি থাকব কোথায় তারা আমার নিষেধ অমান্য করিয়া ভেঙ্গে নিয়ে তার পুকুর পাড়ে রেখে দেয় ।

এ ব্যাপারে মো:বাহার উদ্দিন সরকার বলেন,এ অভিযোগ মিথ্যা এবং বানোয়াট আমি টাকা পাই দিলীপ দেব এর কাছে সাড়ে চার লক্ষ টাকা এটাও বিষয় না তার ভাই প্রদীপ কাছেও আমি দশ হাজার টাকা পাই তাই আমি টাকার বদলে ঘরটি ভেঙ্গে নিয়ে যায় ।

নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:ইমতিয়াজ আহাম্মেদ পি,পি,এম বলেন,এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করব।

প্রেরক:শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।মো:০১৮১৯৬৫৪৬৩৮ ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা