,

নবীনগরে ইয়াবা সহ ইউপি মেম্বার গ্রেফতার

graftar 1নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :নবীনগরে ইয়াবা সহ এক ইউপি সদস্য আটক হয়েছে। সোমবার (২৫/৭) রাত আনুমানিক ৯ টার দিকে নবীনগর থানা পুলিশ তাকে আটক করে। আটক কৃত ওই ইউপি সদস্য হলেন বাড়িখলা গ্রামের গিয়াস উদ্দিন। তিনি লাউর ফতেহপুর ইউনিয়নের ৮ নং ওয়াড্রের বর্তমান সদস্য।

থানা সুত্র জানায়, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে ওই ইউনিয়নের টানচারা গ্রামের মাদক ব্যবসায়ী আপেল মাহমুদের বাড়িতে অভিযান চালানো হয়। থানার দায়ীত্বরত এস আই সুখেন্দ বাবুর নেতৃত্বে সংগীয় ফোর্সের সহযোগীতায় এ অভিযানে গিয়াস উদ্দিন আটক হয়। পুলিশ তার দেহ তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় তার সাথে থাকা অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, আটক হওয়া ওই ইউপি সদস্যকে আগামীকাল সকালে মাদকের মামলায় কোর্টে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা