,

কল্যাণপুরে ‘জঙ্গি বিরোধী’ অভিযান শেষ, চলছে তল্লাশি

16072নিউজ ডেস্ক : ঢাকার কল্যানপুরে জঙ্গি-বিরোধী অভিযানের পর নিরাপত্তা বাহিনী সে এলাকায় অভিযান চালাচ্ছে। পুলিশ, র‍্যাব এবং সোয়াট পুরো এলাকা ঘিরে রেখেছে।–বিবিসি।

সে এলাকায় পুলিশ বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছে। নয়জন জঙ্গি নিহত হবার পরে সে বাড়িতে ঢুকে নিরাপত্তা বাহিনী আলামত সংগ্রহ করছে।

এর আগে কল্যানপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে ৯ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।পুলিশ ধারণা করছে নিহতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের সদস্য।

এই অভিযানের পর পুলিশ প্রধান একেএম শহিদুল বলেছেন, গুলশানের হামলাকারীদের সাথে কল্যাণপুরে নিহত সন্দেহভাজন জঙ্গিদের মিল রয়েছে।

সোমবার মধ্যরাতে অভিযান চালানোর সময় পুলিশের সাথে গোলাগুলির পর কল্যানপুরের ঐ বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ।

ভোর ৬ টার আগে অভিযান শুরু হয়ে প্রায় এক ঘন্টাব্যাপী একটি অভিযানে বাড়ির ভেতরে থাকা ৯ জন ‘জঙ্গি সদস্যের’ সবাই নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর অঞ্চলের উপ পুলিশ কমিশনার জানিয়েছেন মাসুদ আহমেদ জানিয়েছেন, সেখানে সারারাত ধরে গোলাগুলি চলেছে।

তিনি জানান, মধ্যরাতে পুলিশ একটি নিয়মিত রেইডে বের হলে তারা হঠাৎ আক্রমনের শিকার হন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা কল্যানপুরের ঐ বাড়িটি থেকে পুলিশের দিকে গুলি ছুড়তে থাকে।
জঙ্গিরা হাতবোমা ও গ্রেনেডও ছুড়েছে বলে জানান মাসুদ আহমেদ।

রাতেই কল্যানপুরে পুলিশের বিশেষ বাহিনি সোয়াট ও আশপাশের সবগুলো থানা থেকে পুলিশ এসে যোগ দেয়।

ভোর সাড়ে পাচটার সামান্য পরে সোয়াটসহ পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা অভিযান শুরু করে যার নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্টর্ম টুয়েন্ট সিক্স’।

পুলিশ বলছে, অভিযানে বাড়িতে অবস্থানকারী সকল ব্যক্তি মোট ন’জন নিহত হয়েছেন।অভিযানের পর ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিস্পোজাল টিমও কাজ করছে।
বাড়িটি থেকে কিছু গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।রাতে ঘটনাস্থল থেকে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা