রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন দাড়ি নিয়ে মজাদার কয়েকটি তথ্য

23955-boroঅনলাইন ডেস্ক : বেশ মনে আছে লাইনটা এখনও। আমার বাবা দাড়ি রাখতেন খুব। যখন আমার দাড়ি ওঠেনি, বাবাকে বলতাম খুব, ‘উফঃ, দাড়িটা কাটো না কেন’? বাবা মাঝেমাঝে খানিকটা হাত ঝেড়ে ফেলার মতো করে বলত, তোর কী হচ্ছে? দাড়ি তো আমার গালে। তোর তো আর অসুবিধা হচ্ছে না। তাই একদিন বলেছিলাম, আমার মুখে ফুটছে না। কিন্তু চোখে ফুটছে। হেসে উঠেছিল বাবা। বলেছিল, ছেলে আমার বড় হচ্ছে।

হুম। বড় হয়ে গেলাম। দাড়ি উঠেছে অনেক আগে। আর সত্যি বলতে কী আমি এখন আমার মুখটা দাড়ি ছাড়া ভাবতেই পারি না গত বেশ কয়েক বছর ধরে। সত্যি। বলতে শিখেছি, খারাপ মানুষের মুখোশ হয়। আর ভালো মানুষের দাড়ি! আজ আমার মতো দাড়িপ্রেমীদের কয়েকটা দাড়ি নিয়ে তথ্য দিই। যা, ভালো লাগবে। এগুলো পড়ার পর আপনি, আপনার দাড়ি না হয় কেটেই ফেলুন। তাতে কী, আমাদের এই আড্ডাটায় আজ কোনও ‘দাঁড়ি’ পড়বে না। কী বলেন? তাহলে দাড়ি নিয়ে কটা দুর্দান্ত তথ্য দিই, যেগুলো আপনাকে ভাবাবে। আর ভাবতে গেলে, দাড়িতে হাত না বোলালে কী আর উপায় আসে?

১) বিশ্বজুড়ে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, দাড়িওয়ালা লোকেরা হিংসুটে কম হয়। এঁদের ব্যক্তিত্ব নিয়ে চর্চা করা যায়। এরা কখনই আপনার সঙ্গে তথাকথিত ‘ছ্যাবলামো’ করবে না।

২) বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করে মানুষের মনস্তত্ব দেখে বুঝেছেন, পুরুষ নিজে দাড়ি রাখতেই আগ্রহী। কিন্তু সে যখন তাঁর দাড়ি কেটে ফেলে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাখ্যাটা থাকে কোনও মহিলাকে ‘ইমপ্রেস’ করা। কারণ, বেশিরভাগ মহিলারাই ছেলেদের মুখে দাড়ি না থাকাটাই পছন্দ করেন।

৩) যদি আপনি মুখে এক গাল দাড়ি রেখে ভেবে নেন আপনি জীবনে খুব বড়লোক হবেন, তাহলে আপনার জন্য খুবই খারাপ খবর। ফোর্বসের বিচারে বিশ্বের সব থেকে ধনী মানুষের যে তালিকা প্রকাশ হয় বছর-বছর, সেই তালিকায় ১০০ জনের মধ্যে গড়ে ৯৮ জনেরই মুখ একেবারে কামানো!

৪) যদি আগের পয়েন্টটা পড়ে আপনার মন খুব খারাপ হয়ে যায়, তাহলে এই পয়েন্টটা অবশ্যই পড়ুন। এটা আপনার মন ভালো করে দেবে। ২০০৮ সালের পর থেকে সারা বিশ্বে মুখে দাড়ির ‘ট্রান্সপ্লান্ট’ ৬০০ শতাংশ হারে বেড়ে গিয়েছে!

৫) মধ্যযুগে কোনও মানুষের দাড়িতে হাত দেওয়া ছিল মারাত্মক অপরাধ। মনে করা হত, যে ব্যক্তির দাড়িতে হাত দেওয়া হয়েছে, তাঁকে আসলে চূড়ান্ত অপমান করা হয়েছে। সমাজে দাড়িওয়ালা মানুষের মূল্য ছিল এতটাই। এই জন্য কঠোর শাস্তিও দেওয়া হতো!

৬) একজন মানুষ যিনি পৃথিবীতে ৬০ বছর বেঁচে থাকেন হিসেব করে দেখা গিয়েছে, সেই মানুষটা জীবনের প্রায় ৩৫০০ ঘণ্টা সময় নষ্ট করেছেন তাঁর দাড়ি কাটতেই! মানে গোটা জীবনের প্রায় ৬ মাস চলে গেল দাড়ি কাটতেই!

৭) আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন জীবনের শুরুর দিকে দাড়ি রাখতে পছন্দ করতেন না। কিন্তু প্রেসিডেন্ট থাকাকালীন তাঁকে একটি ছোট মেয়ে একদিন চিঠি লেখেন, ‘আপনি যদি দাড়ি রাখেন, আপনাকে দেখতে সুন্দর লাগবে।’ ব্যস, লিঙ্কন শুরু করেন দাড়ি রাখা।

৮) অনেকের ত্বকের অ্যালার্জি থাকে। সেক্ষেত্রে ওষুধের থেকেও তাঁর কাছে মূল্যবান হতে পারে দাড়ি। এমনটা বলেন ডাক্তাররাই। দাড়ি রাখা মানুষদের গালের ত্বক তুলনায় কোমল হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ