,

ঈদুল আজহার ছবির তোড়জোড়

bosgiriবিনোদন প্রতিবেদক : ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছবিগুলোর রেশ এখনো কাটেনি। হলে হলে এখনো এ ছবিগুলো দেখতে দর্শকদের ভিড়। তবে নির্মাতা ও অভিনয়শিল্পীরা কিন্তু চলে যাওয়া ঈদে আটকে নেই। তাঁরা এরই মধ্যে ব্যস্ত ঈদুল আজহার ছবি নিয়ে। এই ঈদে কয়টি ছবি মুক্তি পাবে, এর নিশ্চিত হিসাব এখন পাওয়া কঠিন। তবে সম্ভাব্য কয়েকটি ছবি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। এ আলোচনায় আপাতত সামনের দিকে আছে ‘বসগিরি’ ও ‘রক্ত’। এর পাশাপাশি ‘শুটার’ ও ‘ওয়ান ওয়ে’ নামে আরও দুটি ছবি ঈদে মুক্তির কথা শোনা গেলেও এর নির্মাতারা এখনো এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি।
রক্ত ছবিতে পরীমনি
ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘রক্ত’ ছবিটির কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। কলকাতায় ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে। শুটিংয়ের পর সেন্সর বোর্ডের পরীক্ষায়ও পাস হতে হবে ছবিটিকে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করার ব্যাপারে নিশ্চিত ‘রক্ত’ ছবির পরিচালক ওয়াজেদ আলী। তিনি বলেন, ‘ছবিটির শুটিং আর বেশি দিন বাকি নেই। ঈদের আগেই আশা করছি সেন্সর থেকে ছাড়পত্র পেয়ে যাবে ছবিটি। আমাদের সেই আস্থা আছে।’

প্রায় একই কথা প্রযোজ্য ‘বসগিরি’ ছবির বেলায়ও। শেষ ধাপের শুটিংয়ের পাশাপাশি চলছে ছবি সম্পাদনার কাজও। বাকি কিছু গানের দৃশ্যের শুটিং আগামী মাসের মধ্যেই শেষ করবেন বলে নির্মাতা শামীম আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, ‘ঈদুল আজহায় মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ছবিটির কাজ শুরু করেছি। আশা করছি, সেন্সর থেকে ছাড় পেলে ঈদেই মুক্তি দিতে পারব।’
‘বসগিরি’তে শাকিব খানের বিপরীতে দেখা যাবে নবাগত বুবলিকে। অন্যদিকে, ‘রক্ত’ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক রোশান।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা