,

জাপানে প্রতিবন্ধীকেন্দ্রে হামলা ছুরিকাঘাতে নিহত ১৯

9ad39afd042cb0939491c725783d0bb3-Japanজাপানে মানসিক প্রতিবন্ধীদের একটি আবাসিক সেবাকেন্দ্রে ছুরি নিয়ে ঢুকে পড়া এক যুবকের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সাগামিহারা শহরে এ ঘটনা ঘটে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।হামলায় আহত হয়েছে ২৬ জন। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।হামলার পর এক যুবক নিজেই স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খবরে জানানো হয়, গ্রেপ্তার হওয়া যুবকের বয়স ২৬ বছর। রাজধানী টোকিও থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সুকুই ইয়ামাইয়ুরি গার্ডেন ফ্যাসিলিটি নামের ওই সেবাকেন্দ্রের সাবেক কর্মী ছিলেন তিনি।

প্রতিবন্ধী ব্যক্তিদের শেষ করে দিতে চেয়েছিলেন বলে ওই সন্দেহভাজন যুবক পুলিশকে জানিয়েছেন।

সেবাকেন্দ্রের কাছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি। ছবি: এএফপিপুলিশ বলছে, হামলাকারী দিবাগত রাত আড়াইটার দিকে সেবাকেন্দ্রে প্রবেশ করেন। এরপর তিনি ভেতরে থাকা লোকদের ছুরিকাঘাত করতে থাকেন।

হামলা সময় সেবাকেন্দ্রে আটজন কর্মী ও প্রায় ১৫০ জন বাসিন্দা ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা