,

কল্যাণপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর চালানো ‘অপারেশন স্ট্রম ২৬’ এ ৯ জঙ্গি নিহত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ওই এলাকার সব ৩০টি স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠান আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন হলি ক্রিসেন্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক এস আহম্মেদ খান সাইফুল।

feni-shishu-niketan

তিনি জানিয়েছেন, অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে তাকে ফোন করলে তিনি সকালে স্কুলে ছুটে আসেন। এরপর এলাকার অন্য স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে নিরাপত্তাজনিত কারণে আজকের জন্য সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

এরআগে মঙ্গলবার ভোরে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে সন্দেহভাজন নয় জঙ্গি নিহত হয়েছেন। অভিযান শেষে আইজিপি এ কে এম শহীদুল হক জানিয়েছেন, গুলশানের মতো বড় কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল নিহত জঙ্গিদের। ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক জঙ্গিকে আটকও করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা