,

স্বর্ণকেশী লিওনেল মেসি

 

স্পোর্টস ডেস্ক :একের পর এক ফাইনালে হেরে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। জাতীয় দলের হয়ে হারের তিক্ততা ভুলে আবারো স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি।এমন সময় মেসির স্ত্রী অ্যান্তোনেলার ইনস্ট্রাগ্রামে প্রকাশিত ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রীয়া। অ্যান্তোনেলা যে ছবিটি শেয়ার করেছেন সেখানে পাকা চুলের অধিকারী এক হাস্যোজ্জ্বল মেসিকে দেখা যাচ্ছে।

Mesi1469458624

মূলত মেসি তার চুলে রং করেছেন। বাদামী রংয়ে নিজের চুলকে রাঙিয়েছেন। নতুন রংয়ের চুলে অন্যরকম লাগছে বিশ্বসেরা এই ফুটবলারকে। তার নতুন রংয়ের চুল দেখে তারা ভক্তরাও বিস্মিত। মেসি সাধারণত এমনটি করেন না। তার স্ত্রী তো বিস্ময় নিয়ে লিখেছেন ‘স্বর্ণকেশী বালক’।

ইউরো ২০১৬ তে অবশ্য ওয়েলস ও আর্সেনালের তারকা অ্যারোন রামসিকে এই রংয়ে চুল রাঙাতে দেখা গিয়েছিল। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ফিল জোন্স ও ম্যানচেস্টার সিটির সামির নাসরিও চুল রাঙিয়েছিলেন বাদামী রংয়ে।

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর মেসি অবকাশযাপনে গিয়েছিলেন। ছুটি কমিয়ে ইতিমধ্যে তিনি বার্সেলোনা শিবিরে যোগ দিয়েছেন। ৬ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের বিপক্ষে প্রীতি ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামবেন মেসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা