,

গুলশান হামলায় বিএনপি নেতার গাড়ি চালক আটক

gulshanhamlaকুমিল্লা প্রতিনিধি: রাজধানীর গুলশান হলি আর্টিজান বেকারীতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পরিবারের গাড়ি চালক মো: মিঠুকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে মিঠুকে আটক করে। সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকার দিয়ে নিয়ে আসা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শরমান্দা গ্রাম থেকে মিঠুকে আটক করা হয়। তার বাবার নাম মজিবুর রহমান। সন্ধ্যায় পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাঝিসহ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যানসহ মিঠুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে থানা থেকে তাকে পুলিশ ঢাকায় নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা