,

‘বিজলী’ নিয়ে ব্যস্ত ববি

photo-1469444815বিনোদন প্রতিবেদক : নিজের প্রযোজনার প্রথম ছবি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা ববি। এরই মধ্যে তিনি দার্জিলিং ও ঢাকায় ‘বিজলী’ ছবির শুটিং করেছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে যাচ্ছেন থাইল্যান্ড। তিনি মনে করেন, বলিউড বা হলিউডি ছবির সমমানের হবে এই ছবি। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ববির বিপরীতে ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা রণবীর।

ববি বলেন, ‘এটা আমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি। অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে আমাকে। এমন একটি ছবি দর্শকদের উপহার দিতে চাই যা দেখে দর্শক আমার এবং আমার প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর ভরসা রাখতে পারেন। লোকেশন বা অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে আমরা কোনো ছাড় দিচ্ছি না। কেবল বাংলাদেশ নয়, গ্লোবাল মার্কেটের কথাও মাথায় রেখে ছবিটি নির্মাণ করা হচ্ছে। আমাদের দর্শক এখন ডিশ বা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীর ছবি দেখতে পারে। এখন আমরা যদি বিশ্বমানের ছবি নির্মাণ না করি তাহলে দর্শক তা পছন্দ করবে না।’

ববি আরো বলেন, ‘ছবিতে বেশ কিছু ফাইট আছে যেগুলো ক্রোমায় করতে হচ্ছে। এই শুটিংগুলো করতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। কারণ, আমি যার সঙ্গে ফাইট করছি সে আমার সামনে নেই, তাকে গ্রাফিকসের মাধ্যমে যুক্ত করা হবে। এদিকে আমার কিন্তু তার মুভমেন্ট অনুযায়ী ফাইট করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে আশা করি ভালো একটা ছবি আমরা উপহার দিতে পারব। আমরা এই ছবির গ্রাফিকসের কাজটা হলিউডে করছি। অন্য কাজ কোথায় করব, এরই মধ্যে সব ঠিক হয়ে আছে।’

সবশেষে ববি জানালেন, ‘আমরা আগামী সপ্তাহে থাইল্যান্ডে ফাইট ও কিছু সিক্যুয়েন্সের শুটিং শেষ করব। এরপর বাংলাদেশে কিছু কাজ করলেই ছবির শুটিং শেষ হবে।’

বিজলী ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ব্যানার্জি। ছবিতে ববি ও রণবীর ছাড়া আরো অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কলকাতার শতাব্দী রায় প্রমুখ। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে