,

ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

photo-1469466339আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি দিল দেশটির সর্বোচ্চ আদালত। গর্ভস্থ ভ্রূণে অস্বাভাবিকতা দেখা দেওয়ায় ধর্ষিতার আবেদনের ভিত্তিতে আজ সোমবার এই রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট।

সাধারণ আইন অনুযায়ী ভারতে গর্ভপাত নিষিদ্ধ। তবে দেশটির বর্তমান আইন অনুযায়ী মায়ের শরীরের ক্ষেত্রে বিপজ্জনক হলে গর্ভপাতের বিশেষ অনুমতি দেওয়া হয়। তবে ভ্রুণের বয়স ২০ সপ্তাহ হলে আর গর্ভপাতের অনুমোদন ছিল না।

মুম্বাই রাজ্যের এই ধর্ষিতার ক্ষেত্রেও তাই গর্ভপাত করাতে রাজি হননি চিকিৎসকরা। বাধ্য হয়েই চলতি নিয়মের বিরুদ্ধে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই নারী। সেই আবেদনের ভিত্তিতেই চিকিৎসকদের একটি বোর্ড গঠন করে মহিলার শারীরিক অবস্থা এবং তাঁর গর্ভস্থ ভ্রূণের স্বাভাবিকতা পরীক্ষা করার নির্দেশ দেন আদালত। রিপোর্টে জানা যায়, ২৪ সপ্তাহের ভ্রুণটি যথেষ্ট অস্বাভাবিকতা আছে। আর এর পরই সুপ্রিম কোর্ট মহিলাকে গর্ভপাতের অনুমতি দেন।

তবে রায়ের পর আদালত জানিয়েছেন, এই অনুমতি ব্যক্তি স্তরেই সীমাবদ্ধ। সব ধর্ষিতার ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে না। আদালতসূত্রে জানা গেছে, ওই নারী কেবল নিজের গর্ভপাতের আবেদনই জানাননি, সামগ্রিকভাবে ধর্ষিতাদের গর্ভপাত সংক্রান্ত আইনেরও পরিবর্তন চেয়েছিলেন। আদালত জানিয়েছেন, সার্বিক ক্ষেত্রে আইনের পরিবর্তন করা হবে কি না,তা পরে বিচার করে জানানো হবে। আপাতত কেবল ওই ধর্ষিতাকেই গর্ভপাতের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা