,

এলাকায় থেকে কর্মসূচি পালনে খালেদা জিয়ার নির্দেশ

ziaনিউজ ডেস্ক : আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশের কর্মসূচি স্ব স্ব এলাকায় থেকে পালন করতে নেতাদের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশেষ করে যারা নবম জাতীয় সংসদে বিএনপির মনোনয়নে নির্বাচন করেন এবং আগামীতে নির্বাচন করতে ইচ্ছুক, তাদেরকেই এ নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার নেতাদেরকে এ নির্দেশনা দেয়া হয় বলে চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে।

গত ২৩ জুলাই অনুষ্ঠিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি সফলেও সংশ্লিষ্ট নেতাদেরকে এ নির্দেশনা দেয়া হয় বলে সূত্র জানায়।

মুদ্রাপাচার মামলাকে ‘মিথ্যা’ দাবি করে এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে আগামী ২৭ জুলাই ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগরের থানায় থানায় এবং জেলার সব উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা