,

ফেরদৌস ও পায়েল মুখার্জির ‘শ্যাওলা’

23928-fardousবিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। এবার প্রথমবারের মতো কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জির সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘শ্যাওলা’ শিরোনামের একটি সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেরদৌস ও পায়েল মুখার্জি।

এ সময় ফেরদৌস বলেন, ‘নতুন পরিচালকদের আমি ফিরিয়ে দেই না। কারণ নবীনরা যদি নিজেদের প্রমাণ করতে চায় তখন তাদের পাশে থাকলে তারা আরো প্রেরণা পায়। তাছাড়া সিনেমার গল্পটা আমার সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে আমি মুগ্ধ।’

অনেকে পায়েল মুখার্জিকে পায়েল সরকার ভেবেছেন কিন্তু এ সিনেমার নায়িকা মিষ্টি মেয়ে পায়েল মুখার্জি বলেও জানান ফেরদৌস।

নতুন এ সিনেমা প্রসঙ্গে পায়েল বলেন, ‘কলতাকাতায় বেশ কিছু কাজ করেছি। তবে বাংলাদেশে এটাই প্রথম কাজ। তাও চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বড় পাওয়া। আর আশা করছি কাজটি অনেক ভালো হবে।’

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ছাইব বাপ্পী ও এহসানুল হক চৌধুরী। এতে ফেরদৌস-পায়েল ছাড়াও আরো অভিনয় করবেন, ডা. এজাজ, শতাব্দী ওয়াদুদ, জয়শ্রী কর জয়া, মুনিরা মিঠু প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক খোরশেদ আলম খসরু, দুই লন্ডন প্রবাসী প্রযোজক মোহাম্মদ রাজ ও বাবুল আক্তার ববিসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা