,

কয়েকটি ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড় এবং কাঁধের ব্যথা

23946-boroঅনলাইন ডেস্ক : ছেলে মেয়ে উভয়ই ঘাড় এবং কাঁধে ব্যথার সমস্যায় ভুগে থাকেন। যারা একটানা বসে কাজ করেন তাদের বেশি এই সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। আবার অনেক শোয়ার কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। এই বিরক্তিকর ব্যথা দূর করা সম্ভব ঘরোয়া কিছু উপায়ে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১। ঠান্ডা পানির সেঁকঃ-
কাঁধ ঘাড়ে ব্যথা দ্রুত কমাতে ঠান্ডা পানির সেঁক বেশ কার্যকর। কিছু পরিমাণ বরফ একটি প্লাস্টিকের ব্যাগে অথবা টাওয়ালে পেঁচিয়ে নিন। এবার এটি ব্যথার স্থানে ১০-১৫ মিনিট সেঁক দিন। এটি দিনে কয়েকবার করুন। এছাড়া আপনি ঠান্ডা পানিতে টাওয়াল ভিজিয়ে সেটি দিয়ে সেঁক দিতে পারেন।

২। গরম পানির ব্যবহারঃ-
গরম তাপ ঘাড় ও কাঁধের ব্যথা নিরাময়ে অনেক উপকারী। একটি হটব্যাগে গরম পানি ১৫ মিনিট করে সেঁক দিন। এটি দিনে কয়েকবার করুন। এতে করে ঘাড় ও কাঁধের মাংসপেশি রিলাক্স হবে ও আড়ষ্টতা একেবারে কেটে যাবে।

৩। হলুদঃ-
দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ব্যথার স্থানে ম্যাসাজ করে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

৪। অ্যাপেল সাইডার ভিনেগারঃ-
গরম পানিতে দুই কাপ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এই পানিতে ২০-৩০ মিনিট গোসল করুন। এছাড়া এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন। এটি দিনে দুইবার সপ্তাহে একবার খান।

৫। আদাঃ-
প্রতিদিন দুই থেকে তিন কাপ আদা চা পান করুন। দুই কাপ পানিতে আদা কুচি দিয়ে ১০ মিনিট জ্বাল দিন। এরসাথে মধু মেশান। আদার অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইলফ্লামেটরী উপাদান কাঁধ এবং ঘাড়ের ব্যথা কমিয়ে দিবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা