,

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল অস্ট্রেলিয়া

 

আন্তর্জাতিক ডেস্ক :শক্তিশালী ভূমিকম্পে কাঁপল অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল। অস্ট্রেলিয়া ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (জিএ) জানায়, আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে কুইন্সটাউনের এক হাজার ৭০৪ কিলোমিটার দূরে এ ভূমিকম্প অনুভূত হয়।

photo-1469454021

দেশটির ভূতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী দি ইনডিপেনডেন্ট পত্রিকা জানায়, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্যে জিএ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাগরের ১৫ কিলোমিটার গভীরে। আর মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যানুযায়ী এর উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়া উপকূলে প্রথম দিকে সুনামির আশঙ্কা করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা