,

অমানবিক নির্যাতন করা হচ্ছে তুরস্কের বন্দী সেনাদের

 

আন্তর্জাতিক ডেস্ক :অমানবিক নির্যাতন করা হচ্ছে তুরস্কের বিদ্রোহকারী হাজার হাজার বন্দী সেনার ওপর। তাদের যৌন নির্যাতন, দীর্ঘ সময় ধরে খাবার না দেয়া এবং হাত-পা বেঁধে রাখাসহ বিভিন্নভাবে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Turkish-soldiers20160725115036

সংস্থাটির এক রিপোর্টে বলা হয়েছে, পুলিশ আটক বন্দীদের খাবার, পানি ও চিকিৎসা সেবা দিচ্ছে না এবং তাদের হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করা হচ্ছে। প্রায় ১০ হাজার বন্দীকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এদের সঙ্গে খুব অমানবিক আচরণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহে তুরস্কে আকস্মিক অভ্যুত্থানের ঘটনা ঘটে। তবে ওই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অভ্যুত্থানে অংশ নেয়া কয়েক হাজার সেনাকে আটক করে এরদোয়ান সরকার। ব্যর্থ অভ্যুত্থানের পর দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। অভ্যুত্থানে ২শ’র বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো দেড় সহস্রাধিক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, আঙ্কারা পুলিশ হেডকোয়ার্টার স্পোর্টস হল, আঙ্কারা বাসকেন্ট স্পোর্টস হল এবং রাইডিং ক্লাবে রাখা বন্দীদের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। বন্দীদের ওপর নির্যাতনের প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা