,

ষড়যন্ত্রকারীদের নীলনকশা আমাদের কাছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যার পর থেকে গুলশান-শোলাকিয়া হামলা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। তিনি বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের নীলনকশা আমাদের কাছে এসে গেছে।’

 

1461672230

আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুর এক কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের বাংলাদেশ দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এটাও তারই একটা ধারাবাহিকতার অংশ। যতগুলো প্রমাণ আমাদের কাছে আসছে, তার সব কটিই একই সুতায় গাঁথা। যে যেই ষড়যন্ত্র করুক, তাদের নীলনকশা আমাদের কাছে এসে গেছে।

মন্ত্রী বলেন, ‘সব কটি হত্যার পেছনে কারা জড়িত আছে, আমরা সবকিছু জানতে পেরেছি। আমরা সিজার তাবেলা থেকে শুরু করে সব কটি হত্যাকাণ্ড কেন ঘটিয়েছে, কীভাবে ঘটিয়েছে, তা আমরা জানতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘প্রতিদিন আমাদের সামনে নতুন করে একটি চ্যালেঞ্জ আসছে। গুলশান ট্র্যাজেডির পরপরই শোলাকিয়া ট্র্যাজেডি ঘটেছে। এ দেশে যতটি হত্যাকাণ্ড ঘটেছে, সব কটি হত্যাকা- আমাদের নিরাপত্তা বাহিনী চিহ্নিত করেছে। অনেক হত্যাকাণ্ডের জন্য কয়েক’শ অপরাধীকে শনাক্ত করে আমরা গ্রেফতার করেছি।’

তিনি বলেন, ‘যে ঘটনা গুলশানে ঘটল, সে ঘটনায় আমরা অবাক বিস্ময়ে দেখলাম, কিছু তরুণ যারা সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত। এরা একটি ভিন্ন মোটিভ নিয়ে এসেছে। আমরা এগুলো উদ্ঘাটন করেছি। এগুলো অমানুষের কাজ, অধর্মের কাজ। কোনো ধর্মে মানুষ হত্যাকারীর স্থান নেই। এই ষড়যন্ত্রকারীদের আমরা চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে আজকে সমস্ত জাতি ঐক্যবদ্ধ। যে–ই এ ষড়যন্ত্র করুক, কিছুই লাভ হবে না, শুধু বিভ্রান্ত করা ছাড়া।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমতুল্লাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদেক খান। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানকসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা