,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া তার উদ্ধার

fileআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর অধীনে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট সাউথ ইউনিট থেকে চুরি যাওয়া প্রায় ১ টন তামার তার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার জগদিশপুর থেকে অভিযান চালিয়ে এসব তার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট সাউথ ইউনিটের প্রায় ১ টন তামার তার চুরি করে নিয়ে যায়। পরে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ মৌখিকভাবে চুরি যাওয়ার বিষয়টি আশুগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। এরপর সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জগদীশপুর গ্রামে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া তামার তারগুলো উদ্ধার করে।

এ ব্যাপারে আশুগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুর রহমান আমাদের জানান,চুরি হয়ে যাওয়া  তামার তার উদ্ধার করা  হয়েছে। কিন্তু তার গুলির উপরে অংশের  প্লাষ্টিক ক্যাবার তুলে ফেলা হয়েছে।এখনো  কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত সাপেহ্মে আসামিদের ধরার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা