,

ফেইসবুকে বিচারককে অশ্লিল মন্তব্য সরাইলে যুবদল নেতা গ্রেপ্তার

grafer-সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নিজের ফেইজবুক আইডিতে আওয়ামীলীগ ও বিজ্ঞ বিচারককে কটাক্ষ করে অশ্লিল মন্তব্য করায় যুবদল নেতা জাকির হোসেন (৪৩) কে গ্রেপ্তার করা হয়েছে। জাকিরের বাড়ি শাহবাজপুর গ্রামের মৌলভী পাড়ার আব্দুল জব্বারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সহ-সভাপতি। গত রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাজপুর ফাঁড়ির নায়েক আমীন আহমদ বাদী হয়ে সরাইল থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেছেন। পুলিশ জানায়, গত ২৪ জুলাই রবিবার রাত আনুমানিক ৯টায় বসত ঘরে বসে ব্যক্তিগত মোবাইলে নিজস্ব ফেইসবুক আইডি “তধশরৎ ঐড়ংংধরহ” তে বাংলাদেশ আওয়ামীলীগকে কটাক্ষ করে কুৎসিত ভাষা লিখে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার মামলার রায় প্রদানকারী বিজ্ঞ বিচারককে অশ্লিল ভাষা লিখে হেয় প্রতিপন্ন করে। ওই আপত্তিজনক লিখার পাশে বিএনপি ও তারেক জিয়ার ছবি পোষ্ট করে। ফেইসবুকের ওই লিখা ও ছবি মূহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বিষয়টি জোরালো ভাবে শাহবাজপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। ফাঁড়ির ইনচার্জ নায়েক আমীন সঙ্গীয় ফোর্স নিয়ে গেয়ে জাকিরকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে জাকির ঘটনার সত্যতা স্বীকার করে। পরে আমীন আহমেদ বাদী যুবদল নেতা জাকিরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে