,

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮

eastern-Iraq-_-amir-550x310 ইরাকে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। সোমবার সকালে রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে খালিস শহরে পুলিশের একটি তল্লাশি চৌকির সামনে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চৌকিতে অপেক্ষমান গাড়িতে থাকা অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো মিনিবাসসহ বিভিন্ন যানবাহন থেকে মৃতদেহ বের করছি। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।’
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়ে থাকতে পারে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : প্রেস টিভি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা