,

একমাসের ছুটিতে পূর্ণিমা

purnimaবিনোদন প্রতিবেদক : কন্যা আরশিয়ার জন্মের পর দীর্ঘদিন কাজের বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। মেয়ের বয়স এখন দুই পেরিয়েছে। পুর্ণিমাও নিজেকে অনেকটায় গুছিয়ে নিয়েছেন। অভিনয় শুরু করেছেন ছোটপর্দায়। গেল ঈদে টানা ছয়-সাতটার মতো নাটকে কাজ করেছেন। ঈদের কাজের চাপে মেয়ে ও পরিবারকে সময় দিতে পারেননি খুব একটা।

তাই ঈদের পর পুরো একমাস মেয়ে আর পরিবারের জন্য বরাদ্দ করেছেন। মাসখানেক নতুন কোন কাজ করবেন না তিনি।

বিষয়টি নিয়ে বাংলামেইলকে জানালেন, পরিবার ও মেয়েকে সময় দেয়াটা খুব জরুরী। সেকারণেই এই একমাসের বিরতি। পরিবারের সবার সঙ্গে আড্ডার আমেজেই সময়গুলো কেটে যাচ্ছে। সামনে মাস থেকেই আবার কাজ শুরু করবো।

এবার ঈদে ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘ভিমরতি বিড়ম্বনা’, মাসুদ সেজানের ‘লাভ অ্যান্ড কোং’ এস এ হক অলিকের ‘ফিরে যাওয়া হলো না’সহ বেশ কটি নাটকে অভিনয় করেছেন। বেশ কটি নাটক বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। নাটকের পাশাপাশি নতুন একটি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘বন্ধ দরজা’ চলচ্চিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। শিগগিরিই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা