,

সকালের নাস্তায় ভুলেও খাবেন না যে খাবারগুলো

23893-boroঅনলাইন ডেস্ক : সকালের নাস্তায় আপনি কী খাচ্ছেন? পরোটা, রুটি অথবা ভাত? অনেকে আছেন যারা সকালে নাস্তা করেন না। কাজের চাপে অথবা সময়ের অভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে অনেকেই সকালে নাস্তা বাদ দিয়ে থাকেন। আর এইভাবে আপনি নিজেই স্বাস্থ্যের ক্ষতি করছেন নিজের অজান্তে। কিন্তু কিছু খাবার আছে যা সকালের নাস্তায় খাওয়া একদম উচিত নয়। এমন কিছু খাবার নিয়ে আজকের ফিচার।

১। চিনিযুক্ত সিরিয়াল:-
কর্ম ব্যস্ত এই জীবনে ঝামেলাবিহীন সকালের নাস্তা সবাই খেতে চায়। দুধে চিনিযুক্ত সিরিয়াল সবচেয়ে সহজ একটি খাবার। আর এই আর্টিফিসিয়াল চিনি আপনার ওজন বৃদ্ধির জন্য দায়ী। শুধু তাই নয়, এটি রক্তে চিনির পরিমাণ বৃদ্ধি করে আপনাকে বার বার ক্ষুধার্ত করে তোলে।

২। প্যানকেক:-
মজাদার এই খাবারটি খেতে দারুন লাগলেও সকালের নাস্তায় এটি খাওয়া একদমি উচিত নয়। চিনির সিরায় ভেজানো হওয়ার কারণে এতে প্রচুর ফ্যাট এবং ফ্রুক্টোজ রয়েছে যা হার্টের জন্য ক্ষতিকর।

৩। ফলের রস:-
অনেকেই সকালের নাস্তায় ফলের রস পান করে থাকেন। স্বাস্থ্যকর মনে হলেও বাজারের আর্টিফেসিয়াল ফলের রস মূলত স্বাস্থ্যকর নয়। বাজারের ফলের রসে পুষ্টির পরিমাণ, ফাইবার, এনজাইম, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, এবং ভিটামিনের পরিমাণ কম থাকে। চিনির পরিমাণ বেশি হয়। ফলের রসের পরিবর্তে সম্পূর্ণ ফল খাওয়ার চেষ্টা করুন। অথবা বাজারের ফলের রস না পান করে ঘরের তৈরি করা জুস পান করুন।

৪। পরোটা:-
সকালের নাস্তার টেবিলে অনেক বাসায় পরোটা থাকে। পরোটা তৈরিতে ঘি অথবা তেল ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি আপনার খুব পরোটা খেতে ইচ্ছে করে তাহলে তা খুব অল্প তেলে অথবা তেল ছাড়া ভাজুন।

৫। ইনস্ট্যান্ট নুডলস:-
মাত্র ৫ মিনিটে তৈরি করা যায়, বলে ইনস্ট্যান্ট নুডলস বেশ জনপ্রিয়। এই নুডলুস তৈরিতে ব্যবহৃত দুটি উপাদান butylated hydroxyanisole (BHA) and t-butylhydroquinone (TBHQ) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ২০১৪ সালে গবেষণায় দেখা গেছে যে, অতিরিক্ত নুডলস হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। এটি ওজন বৃদ্ধির জন্য দায়ী হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা