,

খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি

1459833687410নড়াইল প্রতিনিধি : স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে উদ্দেশ্যমূলক বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

সোমবার দুপুর ১২ টায় নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিজ্ঞ বিচারক মো. জাহিদুল আজাদ আগামী ২৩ আগস্ট খালেদা জিয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

জেলার কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে গত বছরের ২৪ ডিসেম্বর মামলাটি করেন।

মামলার অভিযোগে উল্লেখ করেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি অসীম শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের শহীদদের সখ্যার প্রতিও দৃঢ় বিশ্বাসী। বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের সকল কথা ও কাজের প্রতি অসীম শ্রদ্ধাশীল একজন দেশ প্রেমিক নাগরিক।

অপরদিকে উপরোক্ত আসামি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন। গত ২১/১২/১৫ তারিখ সন্ধ্যায় তিনি ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন ‘ স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদ হয়েছেন বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন, তা নিয়ে বির্তক আছে।

এছাড়া তিনি একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে বলেন `তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ চাননি` আসামির এই বক্তব্য বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয় এবং পরের দিন ২২/১২/১৫ তারিখে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও জাতির জনকের গৌরবজনক ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে উদ্দেশ্যমূলক বক্তব্য দেয়ায় ক্ষুদ্ধ হয়ে তিনি এই মামলাটি দায়ের করেছেন।

মামলার বাদী মো. রায়হান ফারুকী জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের মো. ইউসুফ আলী ফারুকী।

এ মামলায় সাক্ষী করা হয়েছে নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি বাঐশোনা গ্রামের হাজী মফিজুল হক, নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের মৃতশেখ মোসলেম উদ্দিনের ছেলে মো. ইকতারুজ্জামান, বাগুডাঙ্গা গ্রামের মৃত মোমরেজ মোল্যার ছেলে মিজানুর রহমান মোল্যাকে।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম জানান, বাদীর নালিশের ভিত্তিতে ৫০০/৫০১/৫০২ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা