,

দেশের পরিস্থিতি বিবেচনায় আদালত সময় দিয়েছেন

23নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ শুনানি প্রস্তুতির জন্য আদালত এক মাস সময় দিয়েছেন। দেশের বিরাজমান পরিস্থিতিতে আতঙ্কবোধ করায় এবং আদালতে আসা-যাওয়ার পরিবেশ স্বাভাবিক নয় উল্লেখ করার পর আদালত এ সময় আবেদন মঞ্জুর করেছেন বলে দাবি করেছেন মীর কাসেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে এক ব্রিফিংয়ে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি প্রস্তুতির সময় চেয়ে আদালতের কাছে বলেছি, দেশের বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক নয়। আমরা আতঙ্কিত। আদালতে আসা-যাওয়ার পরিবেশও স্বাভাবিক নয়। তাই মামলা শুনানি প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন। আদালত এ আবেদন বিবেচনায় নিয়ে আমাদের এক মাসের সময় দিয়েছেন। আদালত ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে যেন সব প্রস্তুতি সম্পন্ন করে আদালতে আসি।’

অপর এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘মীর কাসেম আলী সাহেবকে একটি অভিযোগে আপিল বিভাগ মৃত্যুদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসব বিষয়ে আমরা আদালতে যুক্তি উপস্থাপন করেছি। আশা করি রিভিউ শুনানি শেষে মীর কাসেম আলী ন্যায় বিচার পাবেন।’

এর আগে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় জামায়াতের শুরা সদস্য যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর সময়ের আবেদন এক মাস মঞ্জুর করে আগামী ২৪ আগস্ট শুনানির জন্য দিন নির্ধারণ করেন আদালত।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ দিন ধার্য করেন। অন্য বিচারপতিরা হলেন সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

বেলা ১১টা ৫০ মিনিটে মীর কাসেম আলীর মামলাটি শুনানির জন্য আদালতে উত্থাপন করা হয়। আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ মামলার শুনানির প্রস্তুতির জন্য দুই মাস সময়ের আবেদন জানান।

তবে খন্দকার মাহবুবের এ আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর পর প্রধান বিচারপতি এসকে সিনহা অন্যান্য বিচারপতির সঙ্গে পরামর্শ করে ২৪ আগস্ট শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা