,

ভালো নেই জ্যাকুলিন

Jacqueline-Fernandezবিনোদন ডেস্ক : মাস দেড়েক আগের কথা। জুনে নিজের অভিনীত ‘হাউজফুল থ্রি’ মুক্তির পর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দেশটির মায়ামি বীচে চলছিল ‘ব্যাং ব্যাং’ ছবির দ্বিতীয় কিস্তির কাজ।

ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাবে ৩০ বছর বয়সী এই নায়িকাকে। গুঞ্জন ছিল, আলিয়ার সঙ্গে সিদ্ধার্থর ছাড়াছাড়ির পেছনে অন্যতম কারণ সিদ্ধার্থের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা। যদিও সিদ্ধার্থ-আলিয়া আবার কাছাকাছি এসেছেন।

এ প্রসেঙ্গ শ্রীলঙ্কান এই সুন্দরী বলেন, ‘নিজেরা যা চায় মানুষ সেটাই বিশ্বাস করে। তারা যেটা চায় তেমনই লেখে। আমি একা, এটাই আমার জন্য কাল হয়ে যায়! একা বলেই সহজে অন্যদের লক্ষ্যবস্তুতে পরিণত হই। মুখরোচক খবরের জন্য আমাকেই বেছে নেওয়া হয়। সুতরাং এসব খবরকে ব্যাখ্যা করার কিছু নেই।’

আগামী সেপ্টেম্বরে ‘ব্যাং ব্যাং’-এর সিক্যুয়েলের পরবর্তী ধাপের কাজ শরু হওয়ার আগে মুক্তি পাবে জ্যাকুলিন অভিনীত দুটি ছবি। এর মধ্যে ‘ঢিশুম’-এ তাকে দেখা গেছে ইশিকা চরিত্রে। অপহৃত এক ক্রিকেটারকে উদ্ধারে দুই পুলিশকে সহায়তা করে মেয়েটি। এতে তার সহশিল্পী জন অ্যাব্রাহাম ও বরুণ ধাওয়ান।

অন্যটি সিনেমাটি রেমো ডি’সুজা পরিচালিত ‘অ্যা ফ্ল্যাইং জেট’। এখানে জ্যাকুলিনকে দেখা যাবে বেদনা বয়ে বেড়ানো যুবতীর ভূমিকায়। সুপারহিরো চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে