,

গজলডোবার সব গেট খুলে দিয়েছে ভারত : বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি

index_136097ভারতের গজল ডোবা  ব্যারেজের  সবগুলো  গেট খুলে দেয়ায় সোমবার সকাল থেকে আবারো   লালমনিরহাটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
লালমনিরহাটে তিস্তা নদীর পানি দোয়ানী পয়েন্টে বিপদ সীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।   প্রচণ্ড গতিতে  হু হু  করে  পানি  বাংলাদেশের দিকে  আসছে। এ অবস্থা অব্যাহত থাকলে  বন্যা  পরিস্থিতির  আরো চরম অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এছাড়া জেলার ছোট-বড় অন্য ১০টি নদীর পানিও  অস্বাভাবিকভাবে  বৃদ্ধি পাচ্ছে। জেলার ৫টি উপজেলার ২০ টি ইউনিয়নের  শতাধিক  গ্রামের  অন্তত ৪০  হাজার  মানুষ   পানিবন্দী। বন্যা দুর্গত এলাকার রাস্তা-ঘাট তলিয়ে গেছে পানির নিচে। পানিবন্দী এলাকার মানুষজন সরকারি রাস্তা-ঘাটে আশ্রয় নিলেও তারা অনাহারে মানবেতর জীবন যাপন করছেন।  ভারতের গজলডোবা ব্যারেজের গেট বন্ধ  করা না হলে   আগামী ২৪ ঘণ্টায়  ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা।

পানি  উন্নয়ন বোর্ড  ডালিয়া বিভাগের নির্বাহী  প্রকৌশলী মোস্তাফিজুর  রহমান  জানান,  সোমবার সকাল ৬ টা থেকে  তিস্তার পানি  ডালিয়া  পয়েন্টে  বিপদসীমার  ১২ সেন্টিমিটার  উপর  দিয়ে  প্রবাহিত হচ্ছে । ব্যারেজের ৪৪  গেট খুলে দেয়ায় পানি  চাপ  সামাল দেয়া সম্ভব  হচ্ছে না  বলে  তিনি  জানান ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা