,

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু

Saudi-Jeddah-Road-Accidentসৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত দু’জনের বাড়িই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। নিহতরা হলেন মোহাম্মদ আমিন (৪২) ও মাহমুদুল হক (৪৫)।  একই গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশী  গুরুতর আহত হলেও চিকিৎসক জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত।  আহতদের একজনের নাম রেজাউল। তার বাড়ি বরিশাল জেলায়। অপরজন আক্তার। তার বাড়ি নারায়নগঞ্জ জেলায়। তাদের জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় সৌদি আরবের ইয়াম্বু শহর থেকে জেদ্দায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন ও মাহমুদুল হক ব্যবসায়িক কাজে ইয়াম্বু গিয়েছিলেন। আমিনের পরিবার জেদ্দায় আছে। কিছুদিন আগে তারা ভিজিট ভিসায় জেদ্দায় আসেন। আমিন গত ২ জুলাই সপরিবারে ওমরাহ পালন করেন।  জেদ্দার বাওয়াদি মার্কেটে তার ইলেকট্রনিক্সের দোকান আছে বলে জানিয়েছেন ওই মার্কেটের কর্মচারী মফিজুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা