,

টিটি কলেজের সিলেবাস দাখিলের নির্দেশ

highcourtনিউজ ডেস্ক : দেশের সব সরকারি-বেসরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের সিলেবাস ও পরীক্ষাদান পদ্ধতি দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার সকালে টিটি কলেজ সংক্রান্ত সরকারের আপিল আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। টিটি কলেজগুলোর পক্ষে ছিলেন- সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠান থেকে বিএড করা সংক্রান্ত ২০০৯ সালের একটি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পর হাইকোর্ট ২০১৩ সালের ৭ জুলাই রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিলের শুনানিকালে টিটি কলেজের সিলেবাস ও পরীক্ষাদান পদ্ধতি দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে