,

‘গুজব আমার পিছু ছাড়ছে না’

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো আদনান হুদা সাদের সঙ্গে সংসার পেতেছেন এই অভিনেত্রী। এ সংসার আলো করেও এসেছে এক কন্যাসন্তান। কিন্তু হঠাৎ করেই স্বামী আদনানের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে আবারো নাকি সংসার ভাঙছে তিন্নির।

c1469348456

বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তিন্নির মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। কিন্তু আজ রোববার তিন্নি তার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ‘সংসার ভাঙার’ প্রকাশিত একটি খবরের লিংক শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘গুজব আমার পিছু ছাড়ছে না।’

 

কিছুদিন আগে তিন্নির স্বামী আদনান তার ফেসবুক স্ট্যাটাসে তিন্নির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন। ধারাবাহিক কয়েকটি স্ট্যাটাসে তিনি জানান, ইচ্ছেমতো বাড়ির বাইরে রাত কাটান তিন্নি, এছাড়া কন্যা আরশীর খোঁজ খবর রাখেন না। শুধু তাই নয়, নেশা করার কথাও লিখেন তিনি।

তিন্নির নিউজ লিংক সমেত এ স্ট্যাটাসের পর তার শুভাকাঙ্খিরা নানারকম মন্তব্য করছেন। তাকে এ নিয়ে চিন্তিত না হতেও অনেকে পরামর্শ দিয়েছেন। তবে এ বিষয়ে তিন্নি ও তার স্বামী এখনো পরিস্কার কোনো বক্তব্য দেননি। কিন্তু তিন্নির এই স্ট্যাটাসটি তার ভক্তদের মনে একটু হলেও স্বস্তি দিয়েছে বলেই ধারণা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে