,

মার্কিন ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতার পদত্যাগ

 

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় সম্মেলনের এক দিন আগে রোববার পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রধান ডেবি ওয়াসারম্যান শুল্জ। সোমবার দলের এ জাতীয় সম্মেলন হওয়ার কথা। এ সম্মেলনেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি তাদের মনোনীত প্রার্থী হিসেবে বেছে নেবে।

Picture1469417489

উইকিলিকসের ফাঁস করে দেওয়া ই-মেইল তথ্যে দেখা গেছে, ডেমোক্রেটিক পার্টির নেতারা প্রাথমিক নির্বাচনের সময় ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের বিদ্রূপ ও সমালোচনা করেছেন। শুধু তাই নয়, তারা ওই সময় হিলারিকে স্যান্ডার্সের চেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছেন। বিষয়টি ফাঁস হওয়ার পর ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য শুল্জের পদত্যাগের দাবি ওঠে। শুল্জ অবশ্য পদত্যাগের আগে প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের সঙ্গে কথা বলেছেন।

ডেমোক্র্যাটরা জাতীয় সম্মেলনের জন্য রোববার ফিলাডেলফিয়ায় সমবেত হতে শুরু করেছেন। এই প্রথম আমেরিকার একটি প্রধান রাজনৈতিক দল এক নারীকে তাদের দলীয় প্রার্থী করছে। সম্মেলনে ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত থাকবেন। তাদের মধ্যে ৫ হাজারের বেশি হচ্ছেন ডেলিগেট বা প্রতিনিধি।

রোববার এক বিবৃতিতে শুল্জ বলেছেন, ‘লক্ষ্য অর্জনে (প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি জয়ের) আমার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে, জাতীয় সম্মেলন শেষে দলীয় প্রধানের পদ থেকে সরে যাওয়া।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা