,

পশ্চিমাদের জিম্মি করার আহ্বান আল-কায়েদা প্রধানের

 

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহারি দলের অনুসারীদের পশ্চিমাদের জিম্মি করার আহ্বান জানিয়েছেন। পরে পশ্চিমা দেশগুলোর কারাগারে আটক আল-কায়েদার বন্দীদের সঙ্গে তাদের বিনিময় করতে বলেছেন তিনি।

Ayman1469421600

জাওয়াহিরির নতুন এক অডিও বার্তার বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরপেক্ষ কোনো সূত্র থেকে অডিও বার্তাটির সত্যতা নিশ্চিত করা যায়নি।

ওই অডিও বার্তায় জাওয়াহিরি বিশ্বের বিভিন্ন দেশে আল-কায়েদার অনুগতদের পশ্চিমা নাগরিকদের অপহরণের আহ্বান জানিয়ে বলেছেন, তারা (পশ্চিমারা) আমাদের সর্বশেষ মুসলমান পুরুষ বন্দী ও সর্বশেষ নারী বন্দীকে ক্রুসেডার, নাস্তিক ও ইসলামের শত্রুদের কারাগার থেকে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত এটি চালিয়ে যান।’

প্রসঙ্গত, ওসামা বিন লাদেনের নিহত হওয়ার দলের দায়িত্ব নেন জাওয়াহিরি। ধারণা করা হচ্ছে আল-কায়েদার এই শীর্ষ নেতা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে তালেবানদের ঘাঁটিতে লুকিয়ে আছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা