,

এমপিদের ‘চোর’ বলে তথ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টিআর ও কাবিখা প্রকল্পে ‘চুরির’ জন্য এমপিসহ অন্যান্য জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে বক্তব্য দেওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।রোববার দুপুরে ঢাকায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমি তো এমপি আমি জানি, টিআর কীভাবে চুরি হয়। সরকার ৩০০ টন দেয়, এরমধ্যে এমপি সাহেব আগে দেড়শ টন চুরি করে নেয়। তারপর অন্যরা ভাগ করে। সব এমপি করে না। তবে এমপিরা করেন।’

Hasanulhaq20160613090648

পরে রাতে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যে টিআর-কাবিখা প্রসঙ্গে প্রকাশিত সংবাদের বিষয়ে তার দৃষ্টি আকৃষ্ট হলে, এ বিষয়ে মন্ত্রী কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে বা কেউ এতে দুঃখ পেয়ে থাকলে তা অনভিপ্রেত বলে জানান এবং সেক্ষেত্রে নিজেও দুঃখপ্রকাশ করেন।’

বিবৃতিতে হাসানুল হক ইনু বলেন, ‘টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে অতীতের সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি অবসানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আন্তরিক প্রচেষ্টার বিষয়টি তুলে ধরতে গিয়ে আমি ক্ষেত্রবিশেষে ঘটা ঘটনার উদাহরণ হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করেছি, ঢালাওভাবে কাউকে লক্ষ্য করে বলিনি।’

তিনি বলেন, আমি নিজে একজন সংসদ সদস্য হিসেবে মাননীয় সংসদ সদস্যবৃন্দসহ সকল জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে সম্মান করি এবং সেই সম্মান অক্ষুন্ন রয়েছে। তারপরও কেউ যদি অনভিপ্রেতভাবে দুঃখ পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

টিআর-কাবিখা প্রকল্পে অব্যবস্থাপনার অবসানে সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে