,

দুদক গঠন করেও দুর্নীতি দমনে এগোতে পারেনি সরকার : অর্থমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার দুর্নীতি দমনে খুব একটা এগোতে পারেনি। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিভিন্ন ধরনের আইন করেও তেমন কাজ হয়নি। দুর্নীতি রোধে অনলাইনে অর্থ লেনদেন ও টেন্ডার প্রক্রিয়া বেশি কার্যকর হতে পারে।সরকারের সব ক্ষেত্রে এ ব্যবস্থা চালু করা হলে দুর্নীতি কমানো সম্ভব বলে মনে করছেন অর্থমন্ত্রী।

10_115146

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বৈষম্য ও দারিদ্র্য নিরসনে বাজেট ও অন্যান্য নীতি-কাঠামোর ভূমিকা’ শীর্ষক জাতীয় সংলাপে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সর্বদলীয় সংসদীয় গ্রুপ এ সংলাপের আয়োজন করে।

অনলাইনে লেনদেন হলে চুরি ঠেকানো সম্ভব মন্তব্য করে অর্থমন্ত্রী বলেছেন, অনলাইনের মাধ্যমে চোর ধরা যায় এবং অর্থ যার কাছে যাওয়ার কথা তার কাছেই যায়। ফলে সরকার পরিচালনায় বাজেটের অপচয় হয় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি। বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বি আইডিএস) এর গবেষণা পরিচালক বিনায়ক সেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা