,

কুমিল্লায় ছাত্রীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

 
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চান্দিনায় কলেজ জাতীয়করণ নিয়ে ছাত্রীদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত ২৫ জন ছাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের ১৩ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রোকেয়া, সাথী ও শারমিন নামে ৩ ছাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

comilla_136078

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনায় মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে রোববার ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল করেন ছাত্রীরা। মিছিল নিয়ে শত শত ছাত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় জড়ো হন। তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেন।এ সময় পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ছাত্রীদের পিটিয়ে আহত করে।

 

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী তন্নী, তানিয়াসহ অন্য শিক্ষার্থীরা বলেন, ‘সারা দেশের ১৯৯টি কলেজ জাতীয়করণের তালিকায় উপজেলা সদরের চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের নাম অন্তর্ভুক্ত হওয়ার পর একটি মহল আমাদের কলেজের পরিবর্তে উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরবর্তী দোল্লাই নোয়াবপুর কলেজের নাম নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা