,

‘বিদেশিদের তুলনায় স্থানীয়রাই বেশি যোগ্য’

photo-1469375326নিউজ ডেস্ক : দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। হাইপারফরম্যান্স ক্যাম্পে স্পিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন তিনি। আগামীদিনের সাকিবদের খোঁজে নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই বাঁ-হাতি স্পিনার।

দায়িত্বের প্রথম দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রফিক জানিয়ে দিলেন তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আর তাঁর ধারণা বিদেশি কোচদের তুলনায় স্থানীয়রাই বেশি যোগ্য।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের রফিক বলেন, ‘আমি নতুন যে দায়িত্ব পেয়েছি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। তৈরি করতে চাই আগামীদিনের সাকিব-সাকলাইন। যারা দেশের জন্য সাফল্য নিয়ে আসবে।’

তা ছাড়া বিদেশিদের তুলনায় স্থানীয়দের এগিয়ে রেখেছেন সাবেক এই তারকা, ‘আমি মনে করি, বিদেশি কোচদের তুলনায় আমাদের স্থানীয়রাই ভালো কাজ করছে। তারাই পারবে নতুন নতুন প্রতিভা তুলে আনতে।’

রফিক খেলা ছেড়েছেন বহু আগে, সেই ২০০৮ সালে। অবশ্য এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমে সম্পৃক্ত হননি তিনি। দীর্ঘদিন পর সম্পৃক্ত হয়ে তিনি আশাবাদী দেশের জন্য কিছু করতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা